ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পার্কভিউ হাসপাতাল অবরুদ্ধ, কর্মচারীদের বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

সিলেটের পার্কভিউ হাসপাতাল অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন হাসপাতালের কর্মচারীরা। শনিবার (৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্মচারীরা বেতন ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনরত কর্মচারীরা জানান, বিগত দিনে এরকম আন্দোলন করে তাদের একজন সহকর্মী মৃত্যুবরণ করেন। সে সময় তারা আন্দোলন চালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের অনুরোধে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও মালিক পক্ষ তাদের সেই দাবি পূরণ না করায় তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

হাসপাতালের কর্মচারীদের আন্দোলনের কারণে এসময় গেট বন্ধ করে দেওয়া হলে বিড়ম্বনায় পড়েন হাসপাতাল আসা রোগী ও রোগীর স্বজনরা।

একজন আন্দোলনকারী বার্তা বাজারকে জানান, আন্দোলনে নামায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ইইউ: মাইকেল মিলার

সিলেটের পার্কভিউ হাসপাতাল অবরুদ্ধ, কর্মচারীদের বিক্ষোভ

আপলোড সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬