ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তায় আর্জেন্টিনা-বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

বুয়েনস আইরেসে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও বুরকিনা ফাসোর জন্য তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে জরুরি ভিত্তিতে একটি চার্টার্ড ফ্লাইটে বুরকিনা ফাসো দল বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হলেও, ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। মরক্কোয় দীর্ঘ ভ্রমণ জটিলতা, দলের অভ্যন্তরীণ কোন্দল এবং খেলোয়াড়দের ম্যাচ বর্জনের কারণে এই প্রীতি ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর মরক্কো থেকে বুয়েনস আইরেসের জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি বাতিল হয়ে যাওয়ায় বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা কয়েক দিন আটকে ছিলেন। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা হলেও, বুয়েনস আইরেস পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টার বিমান ভ্রমণ প্রয়োজন হবে, যা খেলোয়াড়দের জন্য প্রস্তুতির সুযোগ কমিয়ে দিয়েছে।

বুরকিনা ফাসোর অভ্যন্তরীণ সংকট পরিস্থিতি আরও জটিল করেছে। অনুসন্ধানী সাংবাদিক রোমেন মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, দলের অব্যবস্থাপনা ও আর্থিক বিরোধের কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন এবং তারা আর্জেন্টিনা সফরে যাচ্ছেন না।

বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ায় জাতীয় দলের যাত্রায় বিঘ্ন ঘটে। ক্রীড়া মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও ফেডারেশন যৌথভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলেও, খেলোয়াড়দের মাঝে ম্যাচ খেলার বিষয়ে অনীহা তৈরি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

অনিশ্চয়তায় আর্জেন্টিনা-বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ

আপলোড সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬