ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিন আম্মারের পদ বাণিজ্যের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরকে চ্যালেঞ্জ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ইসলামী ছাত্রশিবিরকে পদ বাণিজ্যের অভিযোগে চ্যালেঞ্জ জানিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার দাবি করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পদ টাকার বিনিময়ে দিয়েছেন- এমন প্রমাণ দিতে হবে। তিনি লেখেন, “গোটা বাংলাদেশের শিবির (সাথে পাকিস্তান শিবিরকেও নিয়েন) প্রতি চ্যালেঞ্জ-০১। আমি টাকার বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ দিয়েছি প্রমাণ দেন।”

তিনি আরও বলেন, “যেহেতু মিথ্যা অপপ্রচার করেন আপনারা, আপনাদের প্যাডে মানুষকে নিয়ে এটা মুনাফেকির চরম পর্যায়। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ১টা পদ বাণিজ্যের প্রমাণ দেখান। ২৪ ঘণ্টা সময়।”

এর আগে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে পদ বাণিজ্য ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তাকে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী পদ থেকে বহিষ্কার করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ বিষয়ে শিবিরের বিভিন্ন সময়ের তিনটি চিঠিতে তার সাথী পদ স্থগিত ও পরবর্তীতে বাতিলের তথ্য পাওয়া যায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাবি শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ মুন্সীর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

সালাউদ্দিন আম্মারের পদ বাণিজ্যের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরকে চ্যালেঞ্জ

আপলোড সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬