ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর গোপন সফর সংযুক্ত আরব আমিরাতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। এই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

সিএনএন-এর একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তবে নেতানিয়াহুর দপ্তর বা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি স্বীকার করেনি। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ইরান এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে নেতানিয়াহুর এই সফর রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহু ও তার বিরোধীরা ফিলিস্তিনবিরোধী অবস্থান নিতে প্রতিযোগিতায় নেমেছেন।

এর আগে, ৭ অক্টোবর হামলার আগে আমিরাত ইসরায়েলকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিল বলে জানা গেছে। যদিও নেতানিয়াহুর দপ্তর এই সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যার জবাবে তেহরান মার্কিন স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে রাজনৈতিক চাপ নেই: পুলিশ সুপার

নেতানিয়াহুর গোপন সফর সংযুক্ত আরব আমিরাতে

আপলোড সময় : ১১:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬