ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, এলাকায় পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে সোহেল মেম্বার গ্রুপ এবং আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়ায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান গুলিবিদ্ধ হাসান শেখ।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

নড়াইলের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, এলাকায় পুলিশ মোতায়েন

আপলোড সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬