ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করেছে নির্বাচন কমিশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম পুনরায় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। মাঠপর্যায়ের কার্যালয়ে পাঠানো এই চিঠিতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আগের আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু করেছে নির্বাচন কমিশন

আপলোড সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬