ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব ভাগের — ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভা’য় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় কেবল কাগজে-কলমে দায়িত্ব বণ্টন যথেষ্ট নয়। বরং প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটির অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যা ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি বাড়ায়।

এছাড়া, তিনি নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার ওপর গুরুত্ব দেন। সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, সেখানে সরু রাস্তা, পানির অভাব এবং দোকানপাট ও হকারদের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকা বাধ্যতামূলক। তিনি শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ শহরের পুকুর ও জলাধারগুলো সংরক্ষণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে সার্বিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে, রাজধানীর ফার্মগেটে লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যা সোয়া ৭টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটিতে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে প্রবেশ করায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কিছু যাত্রীর মতে, নিরাপত্তার স্বার্থে মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন দেওয়া হয় এবং পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীতে গত কয়েক দিন ধরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। গত কয়েক দিনে অন্তত আটটি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এসব ঘটনার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদে প্রতিমন্ত্রীর কাছে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন: ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বেগ

দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

আপলোড সময় : ০৯:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬