ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২১২ Time View

কিশোরগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী — কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অসুস্থ রঞ্জিত কুমার ঘোষকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কয়েক মাস ধরে কারাগারে বন্দি ছিলেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের ভেতরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে তার অসুস্থতা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহানারা বেগম আরও জানান, কারাবিধি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে রঞ্জিত কুমার ঘোষের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, রঞ্জিত কুমার ঘোষের পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

কিশোরগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপলোড সময় : ০৮:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬