ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢিল ছুড়ে মশার ওষুধ বাছাই, ২০ মিনিট পর নকডাউন পরীক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উড়ন্ত মশা নিধনে নতুন সরবরাহ পাওয়া কীটনাশক 'ম্যালাথিয়ন' এর গুণগত মান ও কার্যকারিতা পরীক্ষা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গাবতলীতে এই পরীক্ষা পরিচালিত হয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গাবতলীর কাঁচাবাজার চত্বরে দৈবচয়ন পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা হয়। কর্মকর্তারা ইটের টুকরা নিক্ষেপ করে নিরপেক্ষভাবে ড্রাম থেকে নমুনা বাছাই করেন। তিনটি পৃথক ড্রাম থেকে নমুনা সংগ্রহ করে ফগার মেশিনে ভরা হয়।

প্রতিটি বাক্সে ৫০টি করে কিউলেক্স মশা নিয়ে মোট নয়টি খাঁচায় ২০ মিনিটের 'নকডাউন' পরীক্ষায় দেখা যায়, আটটি বাক্সের সব মশাই নিস্তেজ হয়ে পড়ে যায়। তবে এই পরীক্ষার ফলাফল চূড়ান্ত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ২৪ ঘণ্টা পর মশার প্রকৃত মৃত্যুর হার নিশ্চিত করা হবে। পরীক্ষার জন্য মশাগুলো লার্ভা অবস্থায় রাজধানীর বাইরে থেকে সংগ্রহ করা হয়েছিল।

মশক নিধনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় লাখ লিটার ম্যালাথিয়ন সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০০ লিটার ধারণক্ষমতার এক হাজারটি ড্রামে দুই লাখ লিটার ওষুধ ডিএনসিসির কাছে হস্তান্তর করা হয়েছে, যার মান যাচাইয়ের কাজ চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বিক্ষোভ; ইরান সংঘাতের প্রভাব

ঢিল ছুড়ে মশার ওষুধ বাছাই, ২০ মিনিট পর নকডাউন পরীক্ষা

আপলোড সময় : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬