ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সরকার ডিজেলের পরিবর্তে বিদ্যুতের সাহায্যে ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ৫২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর জন্য ৩ হাজার ৮২২ কোটি টাকার একটি প্রকল্প একনেক সভায় উত্থাপন করা হচ্ছে। এ প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা নির্মাণ করা হবে। এতে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন সংগ্রহ করা হবে। জয়দেবপুরে একটি আধুনিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। প্রকল্পের কাজ ২০৩১ সালের জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ৪ হাজার ২৮২ কোটি ৮৬ লাখ টাকা ধরা হলেও পরবর্তীতে তা ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ৯৪২ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং বাকি ২ হাজার ৮৮০ কোটি টাকা এডিবি ও ইআইবির প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, বৈদ্যুতিক ট্র্যাকশনে ট্রেন চলাচল শুরু হলে ডিজেল-ইলেকট্রিক ট্রেনের তুলনায় জ্বালানি ব্যয় ৪০ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩৫ থেকে ৪০ শতাংশ হ্রাস পাবে। বৈদ্যুতিক ট্রেনের গতিশীলতা বেশি থাকায় গড় গতিবেগ ১৮ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান বলেন, বৈদ্যুতিক রেলের ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি জানান, রেল খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আরও প্রকল্প গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে

আপলোড সময় : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬