শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার শুধু কথার ফুলঝুরি নয়, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, সরকারের বাজেট ঘাটতি নেই এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার।
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে ৩৭টি কলেজের ৫৭ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনলাইন ডেক্স 

























