ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না। তিনি সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সরকার প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক প্রবাহিত হচ্ছে এবং বর্ডারের ওপারে ইয়াবা চোরা কারবারিরা সক্রিয় রয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে, যা এখন খুলনার সীমার বাইরে ছড়িয়ে পড়েছে। এ কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

আপলোড সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬