পানিসম্পদ মন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ হয়েছে এবং এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি। আগামী বছরের যেকোনো সময় প্রধানমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, এই প্রকল্পটি অর্থনৈতিক বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট। এর বাস্তবায়নের মাধ্যমে ২৪টি জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে।
অনলাইন ডেক্স 
























