ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়িক পাওনা নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী খুন, মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর লালবাগে বন্ধু মাসুমের কাছে পাওনা তিন লাখ টাকা চাইতে গিয়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে লালবাগের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বর বাড়ির নিচতলার ফাঁকা জায়গায় বালিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন প্যাঁচানো ছিল। পুলিশ জানায়, নিহত রনি যাত্রাবাড়ীর শেখদী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার মেয়ে রামিসা আক্তার সোনা জানান, তার বাবা চকবাজারের আসিক টাওয়ারের ইমিটেশন অলংকার ব্যবসায়ী মাসুমের কাছে তিন লাখ টাকা পাওনা ছিলেন।

রামিসা বলেন, গত ৮ সেপ্টেম্বর দুপুরে তার বাবা বাসা থেকে বের হওয়ার সময় মাসুমের কাছ থেকে পাওনা টাকার চেক আনতে যাচ্ছেন বলে জানান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। রনির পরিবার লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

পুলিশ জানায়, মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তিনি রনিকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, রনির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, মাসুমের বাসার ভেতরে রনির মাথায় ঘুষি মারা হলে তিনি মেঝেতে পড়ে যান এবং পরে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক পাওনা তিন লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

ব্যবসায়িক পাওনা নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী খুন, মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬