ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শহিদুল মোল্যা সাবেক মেম্বার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে খুলনা ফুলতলা থানার দামোদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শহিদুল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কাউসার মোল্যার ছেলে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে শহিদুল মোল্যা সাবেক মেম্বার এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মিসকান সরদারকে শহিদুল মোল্যার লোকজন কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা মিসকান সরদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ঢাকা যাওয়ার পথে মাদারীপুরের পাঁচচর এলাকায় তিনি মারা যান। এ ঘটনায় দুইপক্ষে আরো ৭ জন আহত হয়েছেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুইপক্ষে সংঘর্ষে যুবক নিহত হয়েছেন এবং প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপলোড সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬