ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চান তিনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মান্নান হোসেন শাহীন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

শাহীন অভিযোগ করেন, তাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়লে মোহাম্মদপুরের কিশোর গ্যাংরা বেপরোয়া হয়ে ওঠে। এ পরিস্থিতিতে তিনি ও তার নেতাকর্মীরা বিভিন্ন মহল্লা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ উদ্যানের ২ নম্বর রোডের শাপলা ভবনের নিচতলায় হামলার শিকার হন। হামলায় তিনি গুরুতর আহত হন এবং ৩৭ দিন আইসিইউতে কাটান। বর্তমানে তিনি আসন্ন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

শাহীন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান নেওয়ায় কিশোর গ্যাং ও কুচক্রী মহল ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পাঁয়তারা করছে। তিনি উল্লেখ করেন, চাঁদাবাজির বিরোধিতা করায় হামলার চেষ্টা হয়েছে এবং এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার আতঙ্কিত। শাহীন সংশ্লিষ্টদের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে জুয়েলারি দোকানে চুরি: ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চান তিনি

আপলোড সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬