ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, ইসলামী ব্যাংক শীর্ষে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৪ লাখ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা।

এই তালিকায় সবচেয়ে বেশি খেলাপি ঋণ ইসলামী ব্যাংক বাংলাদেশের, যা প্রায় ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, যার খেলাপি ঋণ ৭৫ হাজার ৭২৯ কোটি টাকা। তৃতীয় স্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার খেলাপি ঋণ ৬০ হাজার ৬৪৫ কোটি টাকা।

এই তিন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ মোট ২ লাখ ৩৫ হাজার ২৮৯ কোটি টাকা, যা শীর্ষ ১০ ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৩ দশমিক ৫ শতাংশ। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ গত বছরের শেষেও ছিল ৯৪ হাজার ৩২২ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংক জুনে ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা প্রদান করেছে, যার মধ্যে তিন দিনে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। জুন শেষে দেশের ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের কেন্দ্রীভবন ঋণ অনুমোদন প্রক্রিয়া এবং বড় গ্রাহকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ঘটছে। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঋণের অর্থের ব্যবহার ও আদায় ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে জুয়েলারি দোকানে চুরি: ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, ইসলামী ব্যাংক শীর্ষে

আপলোড সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬