রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদা বেগম চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনলাইন ডেক্স 























