চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী চার হাজার ৩৪১ জন হাজি হজ প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত পাবেন। মোট চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে চেক তুলে দেওয়া হয়, বাকি হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজীদের জন্য উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৪ হাজার ৩৪১ জন হাজি মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন।
এছাড়া, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো অর্থ ফেরত পাবেন না। উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি হাজীদের অর্থের সঠিক হিসাব দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য হজের ব্যয় কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা।
অনলাইন ডেক্স 
























