ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকন্যার আবেগঘন বার্তা বাবার সফর উপলক্ষে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। শামারুহ মির্জা স্পষ্টভাবে জানান, রাষ্ট্রপতি পরিচয়ের চেয়ে তার কাছে বাবার পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "আজ আব্বু ঠাকুরগাঁও এ যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁও এর প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।"

তিনি আরও উল্লেখ করেন, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, "প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!"

পোস্টের নিচে বাবা-মেয়ের স্মৃতিচারণ করে পুরোনো দুটি ছবি প্রকাশ করেন শামারুহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি প্রকাশের পর তা নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

রাষ্ট্রপতিকন্যার আবেগঘন বার্তা বাবার সফর উপলক্ষে

আপলোড সময় : ১২:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬