ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নৌবাহিনীর এবং একজন বিমানবাহিনীর পাইলট।

বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। নিহত পাইলটদের নাম মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান।

তবে মার্কিন হামলার স্থান এবং হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইরান। এছাড়া, তারা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়।

নিহত তিন পাইলটের পাশাপাশি, ইরান জানিয়েছে যে নৌবাহিনীর আরো ছয় সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাজারে সবজির দাম কমলেও চিনি, ডিম ও মুরগির দাম বাড়ছে

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

আপলোড সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬