ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় স্বজন হারানোদের শোক পালনের জায়গা সংকট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নেপালের ভোটেকোশি বন্যায় নিখোঁজ স্বজনদের সন্ধান মেলেনি আট দিন পার হলেও। পরিবারের সদস্যরা কুশঘাস দিয়ে প্রতিকৃতি তৈরি করে তাদের শেষকৃত্য শুরু করেছেন।

বন্যায় অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন, ফলে মৃত স্বজনদের জন্য শোক পালনের জায়গা পাচ্ছেন না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পেস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাঠমান্ডুতে আশ্রয়ের সন্ধানে আসা পরিবারগুলো সরকারি ও জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থাপনাগুলোতে শোক পালনের জায়গা পাচ্ছেন না। নুয়াকোটের বাসিন্দা নিরাজন পৌডেল জানান, তিনি তারাকেশ্বর-৫ এলাকার রুদ্রামতী মহাদেব মন্দিরের কিরিয়াপুত্রী ভবনে আশ্রয় নিয়েছেন।

নিরাজন গত ২৬ আগস্টের বন্যায় তার বাবা, মা, চাচা, চাচি এবং চাচাতো বোনকে হারান। তিনি ও তার এক চাচাতো ভাই কুশঘাস দিয়ে পাঁচজনের প্রতিকৃতি তৈরি করে শেষকৃত্য সম্পন্ন করেন।

মন্দির ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ রাজ কুমার ফুয়াল জানান, নিহতদের স্বজনদের সহায়তা করতে তারা নির্মাণাধীন ভবনটি খুলে দিয়েছেন। বর্তমানে সেখানে ৮টি পরিবার রয়েছে, যারা বন্যায় স্বজন হারিয়েছে।

বন্যায় বিদুর পৌরসভার-৭ নম্বর ওয়ার্ডের সোল এলাকায় প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ২৬ আগস্টের বন্যায় নিহতদের মধ্যে ১ হাজার ২০০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

নেপালে বন্যায় স্বজন হারানোদের শোক পালনের জায়গা সংকট

আপলোড সময় : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬