ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কুণাল খেমু পরিচালিত আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘ সময় শুটিং করা বেশ কঠিন হলেও পরিস্থিতি অনুযায়ী কাজের সময় নির্ধারণ করতে হয়।

প্রীতি বলেন, একসময় তিনি দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। এর পেছনে বিশেষ কারণ ছিল। তিনি যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতে চান, তাই ভারতে শুটিংয়ের কাজ দ্রুত শেষ করতে দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’

বলিউডে কাজের সময়, পারিশ্রমিক এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যাওয়ার ঘটনা বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

জানা যায়, দীপিকা কাজের সময় দিনে আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং পারিশ্রমিকসংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের কারণে সিনেমাটি ছেড়ে দেন। সন্তান হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআই প্রতিবেদনে নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

আপলোড সময় : ০২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬