ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাওহীদ হৃদয়ের রেকর্ডে খুশি তামিম ইকবাল, বললেন ‘অসাধারণ’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তামিম ইকবালের দখলে থাকা রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এতদিন সেটিই ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল শুরুতে চাপে পড়ে। প্রথম ইনিংসে স্বাগতিকেরা ৫১২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে হৃদয়ের ব্যাটে ভর করে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

হৃদয়ের রেকর্ডগড়া ইনিংসের প্রশংসা করেছেন তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয়ের একটি ছবি পোস্ট করে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

তামিম আরও উল্লেখ করেছেন, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে। ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে পাচারকালে ৪০ বস্তু সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

তাওহীদ হৃদয়ের রেকর্ডে খুশি তামিম ইকবাল, বললেন ‘অসাধারণ’

আপলোড সময় : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬