ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রেপ্তার ১৫ আইনজীবীর জামিন মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ১০ আইনজীবী জামিন পেয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, একই ঘটনায় গ্রেপ্তার পাঁচ নারী আইনজীবীর জামিনও মঞ্জুর হয়েছিল।

জামিন পাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতীম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবির ও জাকির হোসেন।

গত ১৬ আগস্ট একই ঘটনায় গ্রেপ্তার পাঁচ নারী আইনজীবী- অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু ও আয়েশা হেভেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছিলেন। ফলে আজকের আদেশের মাধ্যমে ওই মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জনই জামিন পেলেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবন থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যাডভোকেট উম্মে হাবিবার বাসায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে উপস্থিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রেপ্তার ১৫ আইনজীবীর জামিন মঞ্জুর

আপলোড সময় : ০৫:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬