ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইপিজেডে পুলিশের অভিযানে ৮ মামলার আসামি ও চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

নগরের ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান চালিয়ে মো. রকিব হোসেন প্রকাশ রাকিব (২৬) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ইপিজেড থানার মামলা নম্বর-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি রকিব হোসেন প্রকাশ রাকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজাল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের ইপিজেড থানাধীন কলসীদিঘী রোডের রেলবিট, বাদামতলা এলাকার বুড়ির কলোনিতে বসবাস করছিলেন।

পুলিশের তথ্যমতে, রকিবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইসহ আটটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

ইপিজেডে পুলিশের অভিযানে ৮ মামলার আসামি ও চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬