ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডি কক স্পর্শ করলেন ১০তম সেঞ্চুরি, কোহলি ও ওয়ার্নারের পাশে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন। মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিরুদ্ধে ১০০ রান পূর্ণ করে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০ম সেঞ্চুরি অর্জন করেছেন।

বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলা ডি কক ৫৭ বলে ১০৬ রান করেন, যেখানে ১১টি চার ও ৬টি ছক্কা রয়েছে। এই ইনিংসের মাধ্যমে তিনি বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে সমান ১০টি সেঞ্চুরির মালিক হলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০টি সেঞ্চুরি করার জন্য ডি কক পঞ্চম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ২২টি সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম, যার সংগ্রহ ১৩টি সেঞ্চুরি।

ডি কক বর্তমানে ১৩ হাজার রান সংগ্রহের পথে রয়েছেন। তার প্রয়োজন মাত্র ১৩৩ রান এই কীর্তি গড়তে। এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচে ১২,৮৬৭ রান সংগ্রহ করেছেন তিনি, যার মধ্যে ১০টি সেঞ্চুরি ও ৮৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ডি কক ৯ নম্বরে অবস্থান করছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন কায়রন পোলার্ড, যিনি ৭৫১ ম্যাচে ১৪,৯৩৩ রান সংগ্রহ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

ডি কক স্পর্শ করলেন ১০তম সেঞ্চুরি, কোহলি ও ওয়ার্নারের পাশে

আপলোড সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬