ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু: মহিলা পরিষদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এই তথ্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংকলন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে নির্যাতনের শিকারদের মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হচ্ছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু এবং ৪৫ জন নারী।

ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। তাদের মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন, যার মধ্যে ২৪ জন কন্যাশিশু। এছাড়া, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন নারী ও কন্যাশিশুরা, যেমন হত্যাচেষ্টা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু: মহিলা পরিষদ

আপলোড সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬