বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, তবে সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব হবে না।
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাক্ষাতে মিলেমিশে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে এবং তাদের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের সঙ্গে স্বপ্ন শেয়ার করার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়।
অনলাইন ডেক্স 






















