ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ মুখপাত্র দাবি করেছেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের এক হাজারের বেশি সামরিক সদস্য নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার আহত হয়েছে। তিনি জানান, মার্কিন সেনাদেরও শত শত হতাহতের ঘটনা ঘটেছে।
ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি ডিইএফএ প্রেসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীকে ‘হলিউড ও প্রচারণার সেনাবাহিনী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই বাহিনী মুসলিম দেশগুলোর সম্পদ লুট করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
শেখারচি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দুর্বলতা প্রকাশ করেছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছে এবং মনে করছে, যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারলে তাদের মিত্রদেরও রক্ষা করতে পারবে না।
মার্কিন সেনাদের হতাহতের বিষয়ে শেখারচি বলেন, প্রমাণ ও আলামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের শত শত সেনা নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সময় মার্কিন বাহিনীর সহযোগিতায় ইসরায়েলের সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যা বলার অভিযোগ করেন।
শেখারচি হরমুজ প্রণালির ওপর মার্কিন কর্তৃত্ব দাবি করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন এবং বলেন, ইরান পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি প্রতিশ্রুতি দেন যে, নিরপরাধ ইরানিদের হত্যার প্রতিশোধ নেয়া হবে।
অনলাইন ডেক্স 






















