ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেল নিয়ে তথ্য উপদেষ্টার ব্যাখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, নতুন পে-স্কেলের কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকতে পারে। তবে তিনি উল্লেখ করেন, নতুন বেতন কাঠামোয় সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে, বিষয়টি সঠিক নয়। অনেক সরকারি কর্মচারীর বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি চলে গেছে, ফলে নতুন স্কেল কার্যকর হলে প্রত্যাশিত হারে বেতন বাড়বে না।

তিনি আরও বলেন, ‘লোডশেডিং নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, লোডশেডিংয়ের পরিমাণ শীঘ্রই কমে আসবে।’ ঢাকায় সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার সংকটের বোঝা সবাইকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অতীতের লোডশেডিং পরিস্থিতি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘অতীতে আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময় বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, তার তথ্যও প্রকাশ করা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে

নতুন পে-স্কেল নিয়ে তথ্য উপদেষ্টার ব্যাখ্যা

আপলোড সময় : ০২:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬