ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১৬ Time View

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, পিডিপির মহাসচিব আমানতউল্লাহ আমান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ড. ফেরদৌস আহমদ কোরেশীর নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। তারা উল্লেখ করেন, ড. কোরেশী সারা জীবন দেশের খেটে খাওয়া মানুষ এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপলোড সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬