ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং নিজেদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে।

চলতি আগস্টের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।

চুক্তির গুরুত্বপূর্ণ একটি ধারায় বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকি দুই দেশও নিজেদের ওপর হামলা হিসেবে বিষয়টি বিবেচনা করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

আপলোড সময় : ০১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬