ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ মঙ্গলবার সকালে সংগঠনটির প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি বলেন, ‘পে-স্কেল অনুমোদনের পর নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।’

ফজলুল হক আরও বলেন, পে-স্কেলের সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই, এ বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে ব্যবসায়ীদের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।

এদিকে, বাজারে সঠিক মান, ওজন এবং সঠিক দামে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ (ক্যাব)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার ভিডিও বার্তা

পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

আপলোড সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬