ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ভারত সফরের আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে এখনও সফরের তারিখ নির্ধারিত হয়নি।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে।’

তিনি আরও জানান, গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে নিয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ জায়গা দেবে না। আশা করি ভারতও দেবে না।’

এছাড়া, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি জানান, ‘বাংলাদেশ সরকার একটি এভিয়েশন হাব হিসেবে বোয়িং উড়োজাহাজ কিনছে, যা কোনো চাপ থেকে নয়।’

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল জারি

প্রধানমন্ত্রী ভারত সফরের আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপলোড সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬