জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন যে, মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী ও মা-বাবাকে ধরে জেলে পাঠাতে হবে।
গতকাল সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সুলতান মাহমুদ বলেন, “আপনি বলবেন যে, অমুক জায়গায় গিয়েছি, মাদকসেবীকে পাইনি। আমি ‘নো, কথা শুনতে চাই না’। মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মা যা পান, ধরে নিয়ে থানায় রাখেন। তারপর এদের জেলে দেন।”
তিনি আরও বলেন, “আইন সব সময় আইন দিয়ে চলে না। আইনের বাইরেও কিছু দিতে হয়। কোথায় কোথায় মাদক বিক্রি হয়, জানি। কাজেই, মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
এমপি সুলতান মাহমুদ বলেন, “অত আইন দিয়ে দেশ চলব না। দেশের জনগণকে শান্তি দিতে হবে। একটি গ্রুপ আছে, যারা দেশের বিপক্ষে সব সময় থাকে। যে সরকার থাকবে, সেই সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করে থাকে।”
অনলাইন ডেক্স 
























