ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ দিন ধরে চলবে বৃষ্টি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচদিন টানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসে বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ দিন ধরে চলবে বৃষ্টি

আপলোড সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬