ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১৩ Time View

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন করে দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়ায় তার জায়গায় মিরাজকে দেখা যাবে।

মিরাজ দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে পারেন। তবে তার সঙ্গে কত ম্যাচের জন্য চুক্তি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে আফগানিস্তান। নবি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের বিমান ধরতে পারেন, ফলে সিপিএলের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

নবির অনুপস্থিতিতে মিরাজকে দলের ব্যাকআপ হিসেবে চুক্তি করেছে গায়ানা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে তারা এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। গ্রুপ পর্বে তাদের সাতটি ম্যাচ এখনও বাকি রয়েছে।

মিরাজের জন্য সিপিএলে এটি প্রথম নয়। ২০১৭ সালে তাকে ত্রিনবাগো নাইট রাইডার্স দলে নিয়েছিল, তবে সে আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

আবারও সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ

আপলোড সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬