ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা জেলা জামায়াতের আমিরের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন।

এ সময় মাওলানা ইকবাল হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে তাদের দোকান ও মালামালের ক্ষতির কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির নাপিত নিরেন শর্মাকে নতুন করে ব্যবসা শুরু করার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে নিরেন নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

মাওলানা ইকবাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী এবং স্থানীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

দেবীগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা জেলা জামায়াতের আমিরের

আপলোড সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬