ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আটক কিশোরদের লকআপে স্লোগান, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতে বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় ১০ কিশোর-তরুণকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে ফেরদৌস (১৮), আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০) ও নয়ন (১৮) রয়েছেন। বাকিরা অপ্রাপ্তবয়স্ক। আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়েছে এবং রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

ভিডিওতে দেখা যায়, এক তরুণ কিছু বক্তব্য দেওয়ার পর অন্যরা স্লোগান দেয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য, উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা আটককৃতদের মোবাইল ফোন ব্যবহার করতে দিয়েছিলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আটককৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম তাদের ফোন ব্যবহার করতে দিয়েছিলেন। তবে তারা এ সুযোগে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

আটককৃতদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় এবং তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

নারায়ণগঞ্জে আটক কিশোরদের লকআপে স্লোগান, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

আপলোড সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬