ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় দুটি সার্কেল অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। তবে হাজিরা খাতায় তাদের স্বাক্ষর আগেই দেওয়া ছিল।

প্রতিমন্ত্রী অফিসের কার্যক্রম পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, "এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব।

পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী বলেন, "নারী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তিনি সরকারি দপ্তরে জনগণকে যথাযথ সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর গুরুত্ব দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ভূমি অফিসে পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ

আপলোড সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬