ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

মাগুরায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীত পাশে মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নাঈমুজ্জামান নয়ন ওই পুলিশ সদস্যের মোটরসাইকেলের গতিরোধ করে চাবি নেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে তাকে মারধর করতে দেখা যায় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় আরও কয়েকজনকে সেখানে ডাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় নয়নের সঙ্গে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনও ছিলেন। ঘটনাটি নিয়ে জেলা পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ সদস্যকে মারধর ও ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভাইরাল ভিডিওটি আজ বিকেলের। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরের খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আওয়ামী লীগ: এমপি দুলু

মাগুরায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬