ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন আনু মুহাম্মদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘দায়িত্বহীন’ বলে অভিহিত করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব।

আজ বুধবার দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফুলবাড়ী নিমতলা মোড়ে জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এ মন্তব্য করেন।

আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের সময় ফুলবাড়ীতে গণ-অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের পর জনগণের দাবির ন্যায্যতা মেনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে ছয় দফা চুক্তি করেছিল।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গের পরিবেশ ও জমি ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। আনু মুহাম্মদ বলেন, কয়লা কোম্পানি ও তাদের সহযোগীরা দেশের ক্ষতি করতে চায়, যা জনগণ গ্রহণ করবে না।

তিনি হুঁশিয়ারি দেন, বিএনপি সরকার যদি আবারও এই পথে অগ্রসর হয়, তবে জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। আনু মুহাম্মদ অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন আনু মুহাম্মদ

আপলোড সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬