ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

রংপুরের জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে জুলাই স্মৃতি চত্বর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় রংপুর জেলা আহ্বায়ক আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়সারা তদন্তের প্রতিবাদ জানান।

আল মামুন বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং শহরটি হত্যা, মাদক ও চাঁদাবাজির নৈরাজ্যে রূপান্তরিত হচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ রংপুরে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্টের জন্য ষড়যন্ত্র হতে পারে।

বক্তারা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

আপলোড সময় : ১২:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬