ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা দিতে মন্ত্রিসভা কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

সরকার সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশে সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করবে এবং এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এছাড়া, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা দিতে মন্ত্রিসভা কমিটি গঠন

আপলোড সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬