ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক গড়ে তুলতে প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি মায়েদের শিক্ষার্থীদের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

মান্নান বলেন, ‘মা ও অভিভাবকদের অনুরোধ করব আপনার সন্তানকে সন্ধ্যায় বাইরে না রেখে নিজে বসে থেকে পড়তে বসাবেন। তারা একদিন এদেশকে নেতৃত্ব দেবেন। যদি এখন থেকে তাদের সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে তারাই নতুন বাংলাদেশ উপহার দেবেন।’

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া, এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান

আপলোড সময় : ০৯:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬