ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেম্পোর ধাক্কায় ভেঙে পড়ল কক্সবাজারগামী ট্রেনের দরজা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় একটি টেম্পোর সঙ্গে ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার অংশ ভেঙে মাটিতে পড়ে গেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে টেম্পোটি দাঁড়ানো ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪৫ মিনিটের দিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজার একটি অংশ ভেঙে মাটিতে পড়ে যায়।

গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর ভেঙে পড়া দরজার অংশটি রেলওয়ের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে টেম্পোটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সময় টেম্পোটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।

পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী বলেন, টেম্পোর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে এসে থামে। ট্রেনটির পরিচালকের সবশেষের কক্ষের দরজাটি ভেঙে যায়। সেখানে প্রায় ১৫ মিনিট ট্রেনটি থামিয়ে ক্ষতিগ্রস্ত দরজার অংশ মেরামতের কাজ করা হয়। পরে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টেম্পোর ধাক্কায় ভেঙে পড়ল কক্সবাজারগামী ট্রেনের দরজা

আপলোড সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬