ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পর্যায়ক্রমে এ দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আব্দুল মঈন খানকে। তিনি অনুপস্থিত থাকলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ দায়িত্ব পালন করবেন।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান, যিনি অনুপস্থিত থাকলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব নেবেন।

এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রশিদউজ্জামান মিল্লাতকে। তার অনুপস্থিতিতে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব পালন করবেন। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদীয় দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী

আপলোড সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬