ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রাবার উৎপাদন দ্বিগুণের সম্ভাবনা তৈরি করেছে শ্রীলঙ্কার উন্নত ক্লোন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

শ্রীলঙ্কা থেকে আনা উন্নত জাতের রাবার ক্লোনের মাধ্যমে বাংলাদেশে রাবারের উৎপাদন দ্বিগুণ করার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশের রাবার বাগানে প্রতি গাছ থেকে বছরে গড়ে ২ থেকে ৩ কেজি রাবার উৎপাদিত হলেও নতুন জাতের গাছ থেকে ৫ থেকে ৬ কেজি পর্যন্ত উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান ড. নুরুন নাহারের নেতৃত্বে দেশের রাবার খাতের উৎপাদনশীলতা বাড়াতে শ্রীলঙ্কা থেকে উচ্চফলনশীল জাতের রাবার ক্লোন আনার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৭ আগস্ট শ্রীলঙ্কা থেকে পাঁচটি উন্নত জাতের মোট ৩৩টি রাবার বাডউড বাংলাদেশে পাঠানো হয়।

শ্রীলঙ্কা থেকে আনা বাডউড দেশে পৌঁছানোর পর দ্রুত বংশবিস্তারের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রাফটিং কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৬৬টি রুটস্টকে সফলভাবে গ্রাফটিং সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট বিজ্ঞানীদের আশা, গ্রাফটিং করা রুটস্টকের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ উন্নত জাতের রাবার ক্লোনে রূপান্তরিত হবে। এভাবে দেশের রাবার বাগানগুলোতে উচ্চফলনশীল জাতের বিস্তার ঘটানোর সুযোগ তৈরি হবে।

ড. নুরুন নাহার বলেন, উন্নত জাতের রাবার ক্লোনের সফল সম্প্রসারণ হলে দেশের রাবারের উৎপাদন বাড়বে এবং আমদানি-নির্ভরতা কমবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে রাবার উৎপাদন দ্বিগুণের সম্ভাবনা তৈরি করেছে শ্রীলঙ্কার উন্নত ক্লোন

আপলোড সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬