ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারের মুখ্যমন্ত্রীর ফারাক্কার সব গেট খুলে দেওয়ার অনুরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি রোববার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে এই অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রী জানান, উজান থেকে নেমে আসা পানির চাপে বিহারের একাধিক অঞ্চল পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানিপ্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং বিহারের চরম বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সম্রাট চৌধুরী উল্লেখ করেন, বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে উজান-ভাটির পানিপ্রবাহ ও পলি জমার সংকটের মধ্যে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিহার থেকে নির্বাচিত জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সংসদ সদস্য সঞ্জয় ঝা। তিনি কেন্দ্রকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

সঞ্জয় ঝা স্পষ্ট জানিয়ে দেন, নব্বইয়ের দশকে চুক্তিটি করার সময় বিহারের পানিনিষ্কাশন ও সার্বিক স্বার্থকে উপেক্ষা করা হয়েছিল। তিনি কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন যেন গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন করা না হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিহারের মুখ্যমন্ত্রীর ফারাক্কার সব গেট খুলে দেওয়ার অনুরোধ

আপলোড সময় : ০৩:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬